November 9, 2026, 4:04 pm
শিরোনাম :
রামগড়ে বজ্রপাতে, এক শিক্ষিকা সহ ১৬ শিক্ষার্থী আহত রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আজিজুর রহমান রুবেল খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ২৮ শিক্ষার্থী বান্দরবানে মৃত শ্রমিকদের পরিবারের পাশে শৈলশোভা শ্রমিক ইউনিয়ন ঈদগাঁও বাজারে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে ৪৬ ভূমি মালিকের রিট, হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

পানছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় পানছড়ি উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে পানছড়ি সদরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পানছড়ি জিয়া স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. সিরাজুল ইসলামসহ দলের জ্যেষ্ঠ নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলি স্মরণ করে বলেন, সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথ সুগম হয়েছিল। তাঁদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও নেতৃত্বের বিষয়টিও উঠে আসে।

বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা গণতন্ত্র, জাতীয় ঐক্য ও দেশপ্রেমে অনুপ্রেরণা জোগায়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গড়ার আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা