November 9, 2026, 4:04 pm
শিরোনাম :
রামগড়ে বজ্রপাতে, এক শিক্ষিকা সহ ১৬ শিক্ষার্থী আহত রাজস্থলী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন আজিজুর রহমান রুবেল খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত আনোয়ারায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মানিকছড়িতে হিফজুল কুরআন প্রতিযোগিতা, পুরস্কার পেলেন ২৮ শিক্ষার্থী বান্দরবানে মৃত শ্রমিকদের পরিবারের পাশে শৈলশোভা শ্রমিক ইউনিয়ন ঈদগাঁও বাজারে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে ৪৬ ভূমি মালিকের রিট, হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মানিকছড়িতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

Reporter Name

নিজস্ব প্রতিবেদক::

খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে মোঃ সোহেল রানা @ আকাশ হোসেন (৩০) এক যুবকে আটক করা হয়েছে। অপর আসামী মোঃ মতিন (৩০) পালিয়ে যায়।

গতকাল ০৮/১১/২০২৬ তারিখ রাত পোনে আটটার দিকে বিশেষ অভিযান পরিচালনাকালে খাগড়াছড়ি সদর থানাধীন পৌরসভাস্থ ০৩নং ওয়ার্ড এর শান্তিনগর চৌরাস্তার মোড়ে জনৈক মিজানুর রহমানের মুদি দোকানের সামনে পাকার রাস্তার উপর থেকে ১১ (এগারো) পিচ  ইয়াবা মাদকদ্রব্য ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। জানাজায় সে খাগড়াছড়ি সদর উপজেলাধীন  ০৮নং পৌর ওয়ার্ড পানখাইয়া পাড়া এলাকার মোঃ সিরাজুল ইসলাম ও মোছাঃ হালিমা বেগম এর ছেলে।

সূত্রে জানাজায়- আসামী দুইজন তারা পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার জন্য নিজ হেফাজতে রাখিয়াছে মর্মে স্বীকার করে।

আটককৃত আসামীর থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করিয়া ধৃত আসামী মোঃ সোহেল রানা @ আকাশ হোসেন (৩০) এর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানার মামলা নং- ০৪, তারিখ- ০৭/১২/২০১৭ খ্রিঃ, জিআর- ৪৩২/১৭, ধারা- ১৯(১) এর ৯ (ক), ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন মামলায় এজাহারে অভিযুক্ত পাওয়া যায়।

আটককৃত আসামী এবং পলাতক আসামীদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানার মামলা নং-০৫, তারিখ-০৯/১১/২০২৬ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ রুজু করা হয়।

 

খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ মো. কায় কিশলু বলেন- পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা