বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য আটক অসুস্থ কলেজছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া

সাংগ্রাই উপলক্ষে ছাত্রদলের আহ্বায়ক রনির উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ 

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।।
মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসবকে কেন্দ্র করে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির পক্ষ থেকে উপজেলার খাগড়াছড়ি পাড়ার খেলোয়াড়দের মাঝে জার্সি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব জার্সি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু।
এসময় রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ বাবুল, দেবজ্যোতি চাকমা, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মংঞোই মারমা, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেলসহ জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জার্সি বিতরণকালে প্রধান অতিথি দীপন তালুকদার দিপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আমরা চাই ছাত্রদল যুবক যুবতীদের শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে বেশি অবদান রাখুক।
উদ্যোক্তা নাইমুল ইসলাম রনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষা ও ক্রীড়া বান্ধব কাজ করে আসছে। রাজস্থলী উপজেলার শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য আমরা সবসময় কাজ করে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *