বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য আটক অসুস্থ কলেজছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া

বাঘাইছড়িতে মাদকবিরোধী বার্তা নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
filter: null; fileterIntensity: null; filterMask: null; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 45;

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি।।
বাঘাইছড়িতে “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল; মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ ম্যাচটি স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় বাঘাইছড়ি মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় বাঘাইছড়ি ফুটবল একাডেমি ও গোমতি ফুটবল একাডেমি। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও গতিময় ফুটবল উপহার দেয়। দ্রুত পাসিং, সমন্বিত আক্রমণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার কারণে পুরো ম্যাচজুড়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

নির্ধারিত সময় শেষে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

অনুষ্ঠানে হিল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইড়ৎফবৎ এঁধৎফ ইধহমষধফবংয-এর ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি উমর আলী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা উপস্থিত ছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

আয়োজক ও স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলা শেষে অংশগ্রহণকারী দল ও অতিথিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *