বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২ রাজস্থলীর একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর চলছে অতিরিক্ত দায়িত্বে, সেবাবঞ্চনার অভিযোগ রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার, ইউপিডিএফের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান; গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আবারও মাইন বিস্ফোরণ: কৃষিশ্রমিক আহত, সীমান্তজুড়ে নতুন উদ্বেগ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ রামগড় থানার এসআই ঈদগাঁও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার ভূয়া গনবিজ্ঞপ্তিতে কান দিবেন না- বান্দরবান জেলা প্রশাসক বরকলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান; ফ্রি সেবা পেল ১২৯ জন অর্থ-সম্পদ হাতিয়ে পরপুরুষের সাথে নিজের স্ত্রী; স্বামীর সংবাদ সম্মেলন

সাজেকে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির সাজেক এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) এর এক সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনোছড়া এলাকার ১০ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হেগেরা চাকমা ওরফে ‘লেত্তবাপ’ নামে পরিচিত। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ইউপিডিএফ (প্রসীত) দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

স্থানীয়দের দাবি, ভোরে আগে থেকে ওৎ পেতে থাকা একদল অজ্ঞাত সন্ত্রাসী হেগেরা চাকমাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনার সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানা যাবে।”

এ বিষয়ে ইউপিডিএফের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৭ মে খাগড়াছড়ির পানছড়ি বাজার এলাকায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সদস্য ইমনকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা চলমান থাকতে পারে। তবে সর্বশেষ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *