বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার, ইউপিডিএফের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান; গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আবারও মাইন বিস্ফোরণ: কৃষিশ্রমিক আহত, সীমান্তজুড়ে নতুন উদ্বেগ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ রামগড় থানার এসআই ঈদগাঁও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার ভূয়া গনবিজ্ঞপ্তিতে কান দিবেন না- বান্দরবান জেলা প্রশাসক বরকলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান; ফ্রি সেবা পেল ১২৯ জন অর্থ-সম্পদ হাতিয়ে পরপুরুষের সাথে নিজের স্ত্রী; স্বামীর সংবাদ সম্মেলন আগামী ২৮ জুন/২৬ প্রথম রাউন্ডে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার ভূয়া গনবিজ্ঞপ্তিতে কান দিবেন না- বান্দরবান জেলা প্রশাসক

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি 

বান্দরবান পার্বত্য জেলার সীমান্ত সংলগ্ন এলাকায় সম্প্রতি একটি নতুন সশস্ত্র সংগঠনের আবির্ভাব এবং তাদের আকস্মিক তৎপরতা বৃদ্ধির কারণে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা উল্লেখ্য করে পর্যটক ও স্থানীয় জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের সুচারু পরিচালনার স্বার্থে,বগালেক, কেওক্রাডং, এবং সুংসাং পাড়াসহ থানচি উপজেলার আওতাধীন সকল পর্যটন কেন্দ্র ও সংলগ্ন ঝুঁকিপুর্ণ এলাকাগুলোতে সর্বসাধারণ এবং পর্যটকদের ভ্রমণ ও প্রবেশ ২২ জুন ২০২৬ খ্রিষ্টান্দ থেকে অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হলো।

বান্দরবান জেলা প্রশাসনের নামে এমন একটি ভূয়া গন বিজ্ঞপ্তি কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এর প্রেক্ষিতে জেলায় আগত পর্যটক ও স্থানীয়দের মনে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে,বিভ্রান্তি দুর করতে মঙ্গলবার ২৩শে জুন বিকালে গন বিজ্ঞপ্তি জারি করে বান্দরবান জেলা প্রশাসন।

বান্দরবান জেলা প্রশাসক,মোঃ সানিউল ফেরদৌস স্বাক্ষরিত গন বিজ্ঞপ্তিতে জানানো হয়,এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলার স্বাক্ষর সংবলিত বান্দরবানের বিভিন্ন স্থানে ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়ক একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষত ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উক্ত বিজ্ঞপ্তিটি “স্থানীয় সরকার ও আইন শৃঙ্খলা শাখা”হতে “মোহাম্মদ সাজ্জাদ হোসেন” কর্তৃক ২১ জুন ২০২৬ খ্রি. তারিখ স্বাক্ষরিত হয়েছে। প্রকৃতপক্ষে জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলায় “স্থানীয় সরকার ও আইন শৃঙ্খলা শাখা” নামক কোন শাখার অস্তিত্ব নেই এবং “মোহাম্মদ সাজ্জাদ হোসেন” নামে কোন কর্মকর্তা এ কার্যালয়ে কর্মরত নেই।
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলা থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি বা প্রচার করা হয়নি। প্রচারিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর।অতএব, জনসাধারণকে উক্ত ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার এবং এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে জেলা প্রশাসক মোঘ সানিউল ফেরদৌস জানিয়েছেন, বান্দরবানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যটকরা বান্দরবানের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারছেন। পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া তিনি আরো জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণেরও উদ্যোগ নেয়া হয়েছে।আইনশৃঙ্খলা সংস্থার আইসিটি শাখা ইতিমধ্যে কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *