বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার, ইউপিডিএফের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান; গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আবারও মাইন বিস্ফোরণ: কৃষিশ্রমিক আহত, সীমান্তজুড়ে নতুন উদ্বেগ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ রামগড় থানার এসআই ঈদগাঁও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার ভূয়া গনবিজ্ঞপ্তিতে কান দিবেন না- বান্দরবান জেলা প্রশাসক বরকলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান; ফ্রি সেবা পেল ১২৯ জন অর্থ-সম্পদ হাতিয়ে পরপুরুষের সাথে নিজের স্ত্রী; স্বামীর সংবাদ সম্মেলন আগামী ২৮ জুন/২৬ প্রথম রাউন্ডে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ওয়ালটন প্লাজা খাগড়াছড়ির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান

বরকলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান; ফ্রি সেবা পেল ১২৯ জন

Reporter Name

বরকল প্রতিনিধি

‎রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ছোট হরিনা  ব্যাটালিয়নের (১২ বিজিবি) তত্ত্বাবধানে,সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায়  (২৪জুন) বড় হরিনা  এলাকায় জিরার খামার বিজিবি ক্যাম্পের আওতায়  এক বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে গরীব, অসহায় এবং শিশুদের মাঝে  বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

‎মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান,  সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত কার্যক্রম তত্ত্বাবধান করেন। উক্ত ক্যাম্পে মোট ১২৯ জন পাহাড়ি রোগী সু-চিকিৎসা গ্রহণ করেন।

‎মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এই ধরনের উদ্যোগ মানুষের জন্য জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।

‎উপস্থিতদের মধ্যে অনেকে বলেন, “দুর্গম এলাকায় এমন চিকিৎসা সেবা পাওয়া আমাদের জন্য এক আশার আলো। বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা পেয়ে আমরা অনেক স্বস্তি পেয়েছি।”

‎বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের মানুষকে মানবিক সেবা প্রদান এবং স্বাস্থ্যসেবার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিতভাবে পরিচালিত হবে।

‎মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় গরীব ও অসহায় জনগণ শুধু চিকিৎসা সুবিধাই পাচ্ছেন না, একই সঙ্গে বিজিবির মানবিক দায়িত্ব ও পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টাও প্রত্যক্ষ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *