বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার, ইউপিডিএফের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান; গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আবারও মাইন বিস্ফোরণ: কৃষিশ্রমিক আহত, সীমান্তজুড়ে নতুন উদ্বেগ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ রামগড় থানার এসআই ঈদগাঁও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার ভূয়া গনবিজ্ঞপ্তিতে কান দিবেন না- বান্দরবান জেলা প্রশাসক বরকলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান; ফ্রি সেবা পেল ১২৯ জন অর্থ-সম্পদ হাতিয়ে পরপুরুষের সাথে নিজের স্ত্রী; স্বামীর সংবাদ সম্মেলন আগামী ২৮ জুন/২৬ প্রথম রাউন্ডে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ওয়ালটন প্লাজা খাগড়াছড়ির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান

আগামী ২৮ জুন/২৬ প্রথম রাউন্ডে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধিঃ

শিশুদের রাতকানা ও অপুষ্টি রোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর ১ম রাউন্ড সফল করতে পানছড়ি উপজেলায় অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন ২০২৬ তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং WHO, UNICEF, Save the Children, MAX, GAIN সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় সভার আয়োজন করা হয়।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমার সভাপতিত্বে সভায়  বক্তব্য রাখেন পানছড়ি থানা অফিসার ইনচার্জ ফেরদৌস অহিদ,পানছড়ি টেকশই সমাজিক সেবা প্রদান  প্রকল্পের উপজেলা ম্যানেজার শুভাশীষ চাকমা, পানছড়ি প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মাহিম, ও পানছড়ি  উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওঃ সাব্বির মাহমুদ রশিদী।

সভায় ক্যাম্পেইনের লক্ষ্য, কৌশল ও মাঠপর্যায়ের বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা জানান, আগামী ক্যাম্পেইনে পানছড়ি উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পাশাপাশি ৬-১ মাস বয়সী শিশুকে নীল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ১০% কভারেজের লক্ষ্যে মা-বাবা ও অভিভাবকদের সচেতন করা হবে। নির্ধারিত দিনে নিকটস্থ টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অস্থায়ী কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *