বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার, ইউপিডিএফের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান; গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আবারও মাইন বিস্ফোরণ: কৃষিশ্রমিক আহত, সীমান্তজুড়ে নতুন উদ্বেগ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ রামগড় থানার এসআই ঈদগাঁও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার ভূয়া গনবিজ্ঞপ্তিতে কান দিবেন না- বান্দরবান জেলা প্রশাসক বরকলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান; ফ্রি সেবা পেল ১২৯ জন অর্থ-সম্পদ হাতিয়ে পরপুরুষের সাথে নিজের স্ত্রী; স্বামীর সংবাদ সম্মেলন আগামী ২৮ জুন/২৬ প্রথম রাউন্ডে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাম গাছ থেকে পড়ে রাকিব (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরের দিকে উপজেলার বর্ণাল ইউনিয়নের থৈলাপাড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব স্থানীয় কৃষক আব্দুর রহিমের ছেলে এবং থৈলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে রাকিব বাড়ির পাশে গাছের নিচে স্কুলব্যাগ রেখে জাম পাড়তে গাছে ওঠে। জাম পাড়ার এক পর্যায়ে গাছে থাকা লাল পিঁপড়ার কামড়ে অতিষ্ঠ হয়ে সে হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে এবং গাছ থেকে পাশের বাঁশের বেড়ার উপর পড়ে যায়। এতে বাঁশের বেড়া বুকের এক পাশ দিয়ে ঢুকে পিঠের দিক দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত রাকিব ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

স্কুলে যাওয়ার পথে এভাবে অকালে ঝরে যাওয়া এই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ কী বলছে- মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন বলেন, এ বিষয়ে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে অবগত নন। তার কাছে কোনো লিখিত অভিযোগ বা তথ্য পৌঁছায়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *