বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার, ইউপিডিএফের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান; গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আবারও মাইন বিস্ফোরণ: কৃষিশ্রমিক আহত, সীমান্তজুড়ে নতুন উদ্বেগ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ রামগড় থানার এসআই ঈদগাঁও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার ভূয়া গনবিজ্ঞপ্তিতে কান দিবেন না- বান্দরবান জেলা প্রশাসক বরকলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে ১২ বিজিবির ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান; ফ্রি সেবা পেল ১২৯ জন অর্থ-সম্পদ হাতিয়ে পরপুরুষের সাথে নিজের স্ত্রী; স্বামীর সংবাদ সম্মেলন আগামী ২৮ জুন/২৬ প্রথম রাউন্ডে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ওয়ালটন প্লাজা খাগড়াছড়ির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান খাগড়াছড়িতে সাংবাদিকদের তিন দিনব্যাপী এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা প্রশিক্ষণ শুরু নানিয়ারচরে সেনাবাহিনীর মানবিক সহায়তা

ওয়ালটন প্লাজা খাগড়াছড়ির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান

Reporter Name

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে ওয়ালটন প্লাজা। বুধবার (২৪ জুন) সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টার (কেএসটিসি)-এ অনুষ্ঠিত হয় এই ফ্রি মেডিকেল ক্যাম্প।

ওয়ালটন প্লাজা, খাগড়াছড়ির উদ্যোগে এবং খাগড়াছড়ি স্পেশালাইজড ট্রিটমেন্ট সেন্টারের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে অর্ধশতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি ক্যাম্প চলাকালীন সময়ে সকল ধরনের ল্যাবরেটরি পরীক্ষার ওপর ৫০ শতাংশ বিশেষ ছাড় প্রদান করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুকলা। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা দেন।

এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার খাগড়াছড়ি শাখার ম্যানেজার তাইয়েবুর রহমান এবং কেএসটিসির ম্যানেজার পারভেজ ইসলাম মামুন। তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা এমন জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *