বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২ রাজস্থলীর একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর চলছে অতিরিক্ত দায়িত্বে, সেবাবঞ্চনার অভিযোগ রাঙামাটিতে ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা, বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় যুবকের মরদেহ উদ্ধার, ইউপিডিএফের অভিযোগ জেএসএসের বিরুদ্ধে খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর পৃথক অভিযান; গোলাগুলির পর আত্মসমর্পণ ২, নিহত ১; উদ্ধার একাধিক অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর উদ্যোগে সাজেকে পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আবারও মাইন বিস্ফোরণ: কৃষিশ্রমিক আহত, সীমান্তজুড়ে নতুন উদ্বেগ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ রামগড় থানার এসআই ঈদগাঁও মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত জাম গাছ থেকে পড়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার ভূয়া গনবিজ্ঞপ্তিতে কান দিবেন না- বান্দরবান জেলা প্রশাসক

লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ২ লাখ টাকা অর্থদণ্ড

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি:

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার (০৯ মে ২৬ইং) বিকাল ০৩ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইন বহির্ভূত উপায়ে ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষত পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করিয়েছে বলে জানা যায়। দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও সরকারি অনুমোদন ব্যতিরেকে সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় ‘আরএমবি ইটভাটা’নামে একটি ইটভাটা পরিচালিত হইয়া আসিতে ছিল। স্থানীয় জনসাধারণের অভিযোগ ও প্রশাসনের গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় ইট ভাটা মালিক রফিক আহম্মদের পুত্র জমির উদ্দিনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালীন পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন প্রতিবেদক’কে বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো অবৈধ ইটভাটা পরিচালনা করিতে দেওয়া হইবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকিবে।মোবাইল কোর্ট পরিচালনার ঘটনাকে স্থানীয় সচেতন মহল ইতিবাচকভাবে গ্রহণ করিয়েছেন। তাঁহারা মনে করেন, পরিবেশদূষণ ও বন উজাড় রোধে প্রশাসনের নিয়মিত অভিযান এলাকার পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিবে।পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *