November 11, 2026, 5:38 pm
শিরোনাম :
খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭ সদস্য আটক খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা পানছড়িতে চেঙ্গী নদীর ভাঙনে হুমকিতে ১০ পরিবার; আতঙ্কিত বাসিন্দারা, ঝুঁকিতে কেন্দ্রীয় মসজিদের জায়গাও গুইমারা রিজিয়নের উদ্যোগে দূর্গম নাক্রাইপাড়ায় শিক্ষা উপকরণ বিতরণ ও সোলার প্যানেল স্থাপন দীর্ঘদিন পর গঙ্গারাম বাজারে সাপ্তাহিক হাট, তবে অবরোধ প্রত্যাহার নিয়ে উত্তেজনা লংগদুতে বিষ পানে গৃহবধূর মৃত্যু- পরিবারের অভিযোগ স্বামীর অমানবিক নির্যাতন পানছড়িতে দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সানরাইজ কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয় রাঙামাটিতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে ও লংগদু জোনের উদ্যোগে ইসলামাবাদ হতে বরাদম বৌদ্ধ বিহার পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন

খাগড়াছড়িতে নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন ও কঠিন চীবর দান

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।

দান, শীল ও প্রার্থনার পুণ্য আবহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে নবনির্মিত বৌদ্ধ বিহার উদ্বোধন ও দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুদ্ধপূজা, সংঘদান, চীবর দান ও ধর্মীয় প্রার্থনায় মুখর হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ। নতুন বিহার উদ্বোধন ও পুণ্য উৎসবকে ঘিরে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সৃষ্টি হয় আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবের আমেজ।

বুধবার (১১ নভেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আপ্রুসি চেয়ারম্যান পাড়ায় এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। লিটন ত্রিপুরা ও ম্রাচিং মারমার পরিবারের সদস্যদের উদ্যোগে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও পুণ্যার্থী অংশ নেন।

সকাল থেকেই বিহার প্রাঙ্গণে ভক্ত ও পুণ্যার্থীদের সমাগম শুরু হয়। ধর্মীয় রীতি ও ঐতিহ্য অনুসরণ করে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম এগিয়ে যায়। বুদ্ধের উদ্দেশে পূজা-অর্চনা, ভিক্ষুসংঘের উদ্দেশে দান, চীবর নিবেদন ও ধর্মীয় প্রার্থনায় অংশ নেন পুণ্যার্থীরা। পুরো আয়োজনজুড়ে বিরাজ করে শান্ত, স্নিগ্ধ ও পুণ্যময় পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। এ সময় জেলা পরিষদের সদস্য রুমেল মারমাসহ পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বৌদ্ধ ধর্মীয় গুরু, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নবনির্মিত বিহার উদ্বোধন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। এর মধ্য দিয়ে আপ্রুসি চেয়ারম্যান পাড়া ও আশপাশের এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনা, বুদ্ধের শিক্ষা চর্চা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য নতুন একটি পরিসর তৈরি হলো। অন্যদিকে পারিবারিক উদ্যোগে আয়োজিত কঠিন চীবর দান উৎসবে বিভিন্ন এলাকার মানুষের অংশগ্রহণ ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এক মিলনমেলায় পরিণত হয়।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্যে এ দান আত্মত্যাগ, সংযম, শ্রদ্ধা ও দানশীলতার প্রতীক। ভিক্ষুসংঘের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এ উৎসব মানুষের মধ্যে মৈত্রী, করুণা ও পরস্পরের প্রতি সহমর্মিতার চর্চাকে উৎসাহিত করে।

এদিকে আপ্রুসি চেয়ারম্যান পাড়ায় কঠিন চীবর দান অনুষ্ঠান শেষে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা তাঁর সফরসঙ্গীদের নিয়ে ছোটনালা জনকল্যাণ বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, দানশীলতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা