মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে কুষ্ঠ আক্রান্ত ও প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা খাগড়াছড়িতে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কক্সবাজারে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম ও জিএমসি সদস্যদের প্রশিক্ষণ রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার প্রযুক্তিগত সুবিধায় প্রক্সি শিক্ষকের সুযোগ থাকবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বান্দরবানে বর্গা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন খুব শীঘ্রই তিন পার্বত্য জেলা পরিষদের পুর্নগঠন হবে: খাগড়াছড়িতে পার্বত্যমন্ত্রী; বাঘাইছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি ও নকশা পরিবর্তনের অভিযোগ, তদন্ত শুরু বাঘাইছড়িতে সড়ক দুর্ভোগে মানবেতর জীবন, ভোগান্তিতে ২৫০ পরিবার খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন রামুতে চালক হত্যা ও মিশুক ছিনতাই: দুই মাস পর গ্রেফতার ৩ পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই; পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান জমকালো ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর পর্দা নামলো ভারতে পাচার কালে বার্মিজ মেশিন ১২ বিজিবির অভিযানে আটক জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে
Notice :

প্রযুক্তিগত সুবিধায় প্রক্সি শিক্ষকের সুযোগ থাকবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত হলে ভবিষ্যতে দেশে প্রক্সি বা বর্গা শিক্ষকের কোনো সুযোগ থাকবে না।

সোমবার (১১ মে) সকালে বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, প্রধান শিক্ষক জাহেদ সরোয়ারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী বলেন, “প্রক্সি শিক্ষক বা বর্গা শিক্ষক সমস্যা কমবেশি সারা দেশেই রয়েছে। পার্বত্য অঞ্চলে এর মাত্রা তুলনামূলক বেশি হতে পারে। শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করার কাজ চলছে। প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিতি ও পাঠদান নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, প্রযুক্তিগত ব্যবস্থা চালুর আগেই বর্গা শিক্ষক সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বিদ্যালয়টির শিক্ষা পরিবেশ ও শৃঙ্খলার প্রশংসা করেন। তিনি বলেন, “এ ধরনের পরিপাটি ও সুশৃঙ্খল বিদ্যালয় খুব কম দেখা যায়। প্রতিটি প্রাথমিক বিদ্যালয় এমন হলে প্রাথমিক শিক্ষা আরও এগিয়ে যাবে।”

সরকার শিক্ষার মানোন্নয়নে আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সুবিধা বাড়ানো হবে, যাতে শিক্ষার্থীদের আরও কার্যকরভাবে পাঠদান করা যায়।

সফরকালে প্রতিমন্ত্রী অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বান্দরবান জেলা সদরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) পরিদর্শন করেন। পরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *