বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা নয়, চলছে অবহেলা: মাংতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ বিকলপ্রায় একমাত্র অ্যাম্বুলেন্স; জরুরি সেবা পাওয়া যেন দুঃস্বপ্ন রাজস্থলীবাসীর বান্দরবানে সীমান্তবর্তী দুর্গম এলাকায় ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান বাঘাইছড়ি পশুর হাটে প্রতারক চক্রের তৎপরতা, কৃষকের লাখ টাকা খোয়া আলীকদমে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন লংগদুতে ১১ দপ্তরে কর্মকর্তা সংকট, সেবা ব্যাহত হওয়ার অভিযোগ রাজস্থলী-ফারুয়া সীমান্ত সড়কে জীপ উল্টে নিহত ১, আহত ১ পানছড়িতে বীর মুক্তিযোদ্ধা জুলফু মিয়ার দাফন সম্পন্ন ফেসবুকে আইনজীবীর মানহানির অভিযোগে যুবক কারাগারে রামু প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মামুন ও সম্পাদক সোয়েব বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী… পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি থানচিতে হিউম্যানটোরিয়ান কর্তৃক পরিচ্ছন্নতা অভিযান ও শিক্ষকদের প্রশিক্ষণ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী ফসল পুনরুজ্জীবনে পিআইসি সদস্যদের অভিজ্ঞতা বিনিময় সভা কৃষক কার্ড ও ঋণ মওকুফ, মাঠ দিবস বিষয়ে খাগড়াছড়িতে কৃষক সমাবেশ লামায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার
Notice :

লংগদুতে ১১ দপ্তরে কর্মকর্তা সংকট, সেবা ব্যাহত হওয়ার অভিযোগ

Reporter Name

মো. গোলামুর রহমান, লংগদু।।
রাঙ্গামাটির দুর্গম লংগদু উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে কর্মকর্তা সংকট বিরাজ করছে। এতে করে উপজেলার সাধারণ সেবা গ্রহীতারা চরম ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে উপজেলার একাধিক দপ্তর ঘুরে দেখা যায়, সমাজসেবা, মৎস্য, শিক্ষা, পরিসংখ্যান, মাধ্যমিক শিক্ষা, সমবায়, ভূমি (সহকারী কমিশনার কার্যালয় সংশ্লিষ্ট), পল্লী ও দারিদ্র‍্য বিমোচন, মহিলা বিষয়ক, বিআরডিবি এবং খাদ্য নিয়ন্ত্রকসহ অন্তত ১১টি দপ্তরে গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। কোনো কোনো দপ্তরে একজন মাত্র কর্মচারী দিয়ে প্রশাসনিক কার্যক্রম চালানো হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তা না থাকায় প্রয়োজনীয় সেবা নিতে এসে তাদের বারবার ফিরে যেতে হচ্ছে। কোনো দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ছুটিতে গেলে অফিস কার্যত বন্ধ রাখতে হয়, ফলে সেবা কার্যক্রম পুরোপুরি ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) পদে প্রায় এক বছর, মহিলা বিষয়ক কর্মকর্তার পদে প্রায় ১১ বছর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদে প্রায় ২ বছর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পদে দেড় বছর, মৎস্য কর্মকর্তার পদে প্রায় ২ বছর এবং পরিসংখ্যান দপ্তরে প্রায় ৫ বছর ধরে কোনো পূর্ণকালীন কর্মকর্তা নেই।

সেবা নিতে আসা স্থানীয়রা ও সচেতন নাগরিকরা জানান, দীর্ঘদিন ধরে জনবল সংকট চললেও কার্যকর উদ্যোগ না থাকায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে। তারা দ্রুত শূন্য পদগুলোতে কর্মকর্তা পদায়নের দাবি জানান।

লংগদু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম. হালিমসহ স্থানীয়রা বলেন, “দিন দিন সাধারণ মানুষের কষ্ট বাড়ছে, কিন্তু সমাধানের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন, গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে কর্মকর্তা না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, অনেক কর্মকর্তার জন্য আবাসন সংকট থাকায় পদায়নে কিছু জটিলতা তৈরি হচ্ছে। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত পদায়নের জন্য পুনরায় যোগাযোগ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *