বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি আসন্ন পবিত্র ঈদ উল আযহা; জমে উঠেছিল রাঙ্গামাটি পশুর হাট রাঙ্গামাটি পুলিশের অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার খাগড়াছড়িতে ঈদুল আযহার জামাতের সময়সূচি প্রকাশ লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫টি শ্যালো মেশিন জব্দ লামায় গুম-খুন-ধর্ষণের বিচার দাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটিতে ১ হাজার ইয়াবাসহ তিনজন আটক কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলির ঘটনায় দুটি মামলা, আসামি ১৩ ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত তিন পাহাড়ির শেষকৃত্য সম্পন্ন ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’ ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাগানচাষী নিহত, ডিমাইনিংয়ের দাবি ইউপিডিএফের সাজেকে বজ্রপাতে তিন মাস বয়সী শিশুর মৃত্যু, আহত ৫ মানিকছড়িতে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে পাঁচটি ঘাট নির্মাণ, ২ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক, থানার সামনে জনতার বিক্ষোভ ক্রীড়া কার্ড ও ভাতা পেল ৩০০ ক্রীড়াবিদ, পার্বত্য অঞ্চলের ৭ জনও তালিকায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত
Notice :

পাঁচ দিনের দুর্গম পথ পেরিয়ে সীমান্ত পাহারায় ৭ বিজিবি

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।
এক পাশে ভারতের ত্রিপুরা রাজ্য আর ছিমছাম সবুজ পাহাড়, অন্য পাশে বুক চিরে বয়ে চলা মাইনি নদী। সেই নদীর স্রোতকে উল্টো পথে অতিক্রম করে, দুর্গম পাহাড়ি আঁকাবাঁকা পথে এগিয়ে চলে একদল সীমান্ত প্রহরীর জীবনসংগ্রাম। গন্তব্য—খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পূর্ব লঙ্কাছড়া সীমান্ত এলাকা।
দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়নের নির্মাণাধীন সড়ক ধরে ধনপাতাছড়া ঘাট থেকে শুরু হয় এই দীর্ঘ অভিযাত্রা। এরপর মাইনি নদীর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে শুন্যরেখা ঘেঁষে আড়ান্দিছড়া, টেক্কাছড়া, শীলছড়া, উত্তর শীলছড়া ও লঙ্কাছড়া হয়ে পৌঁছাতে হয় পূর্ব লঙ্কাছড়ায়। পুরো পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় পাঁচ দিন।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার হাজার ফুট উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত এ অঞ্চল যেন মেঘের এক রাজ্য। সেখানে পৌঁছাতে কখনো ১০ ঘণ্টার নৌভ্রমণ, কখনো আবার ৩০ থেকে ৩২ ঘণ্টার টানা পাহাড়ি পথ হেঁটে চলতে হয়। অধিকাংশ পথেই নেই কোনো রাস্তা বা জনবসতি। কেবল বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাই নিজেদের প্রয়োজনেই তৈরি করেছেন চলাচলের সরু পথ।
উঁচু-নিচু পাহাড়, গভীর পিচ্ছিল ঝিরি আর বিপজ্জনক খাড়া ঢাল বেয়ে এগিয়ে চলার একমাত্র ভরসা হাতে থাকা লাঠি। কয়েক ঘণ্টা হাঁটার পর একটি মিড পয়েন্টে সামান্য বিশ্রাম, তারপর আবার শুরু হয় নতুন পথচলা। পাহাড় পেরিয়ে, ছড়া অতিক্রম করে পৌঁছাতে হয় লঙ্কাছড়া বিওপিতে। সেখান থেকে দেখা মেলে বহু কাঙ্ক্ষিত পূর্ব লঙ্কাছড়ার।
কিন্তু যাত্রা সেখানেই শেষ নয়। আবারও কয়েক ঘণ্টার দুর্গম পথ পাড়ি দিতে হয়। তখন পশ্চিম আকাশে ডুবে যায় সূর্য, চারদিকে নেমে আসে পাহাড়ি অন্ধকার। তবুও থেমে থাকে না সীমান্তরক্ষীদের পদচারণা।
এ অঞ্চলের বাস্তবতা অত্যন্ত কঠিন। খাবার পানির জন্য প্রতিদিন তিন হাজার পাঁচশ ফুট নিচে নামতে হয়। অসুস্থতা, দুর্ঘটনা কিংবা স্বজন হারানোর খবর পেলেও অনেক সময় কাউকে দ্রুত নিচে নামানো সম্ভব হয় না। যোগাযোগ ব্যবস্থাও অপ্রতুল—কখনো নেটওয়ার্ক থাকে, কখনো থাকে না।
রেশন সামগ্রী, জ্বালানি কিংবা বিওপি রক্ষণাবেক্ষণ—সবকিছুতেই রয়েছে সীমাহীন কষ্ট। তবুও দায়িত্বে অবিচল সীমান্তের প্রহরীরা। কারণ তাদের মনোবল একটাই—দেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না।
দুর্গম পাহাড়ের ঘুটঘুটে অন্ধকারেও সতর্ক চোখে জেগে থাকেন একদল মানুষ। তারা শুধু সীমান্ত পাহারা দেন না, মানবতার সেবায়ও নিজেদের উৎসর্গ করেছেন।
বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন নীরবে। দীঘিনালা উপজেলা থেকে প্রায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার দূরের আড়ান্দিছড়া, টেক্কাছড়া ও শীলছড়া এলাকার মানুষের জন্য শিক্ষা ও মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন তারা।
স্কুল নির্মাণ, চেয়ার-টেবিল ও বেঞ্চ প্রদান, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার মতো নানা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ।
পথহীন পাহাড়ের আঁধারে তাই বিজিবি শুধু সীমান্তের প্রহরী নয়, তারা দুর্গম জনপদের মানুষের আস্থার আরেক নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *