মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য আটক অসুস্থ কলেজছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া

দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা: মাদ্রাসা-এতিমখানায় খাদ্যসামগ্রী, রোগীদের অনুদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন

Reporter Name

মো. হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ঢেউটিন প্রদান করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে দীঘিনালা জোনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন মেজর তৌকির আহমেদ এবং ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী।

সহায়তা কর্মসূচির আওতায় ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা এবং দারুল উলুম শাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী এবং এতিমদের জন্য চাল, আটা, চিনি, তেল ও ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠান দুটির শিক্ষক ও শিক্ষার্থীরা এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগা মো. বাচ্চু মিয়া ও ক্রিস ত্রিপুরার চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে অন্তনিতা চাকমা, বাকী রাম ত্রিপুরা, মোছা. জাহেরা খাতুন, গৌরিকা বালা চাকমা, ফুলেকা চাকমা এবং মার্জিনা বেগমের বসতঘর পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন বিতরণ করা হয়।

সহায়তা পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় অনেক সময় প্রয়োজনের মুহূর্তে সহযোগিতা পাওয়া কঠিন হয়ে পড়ে। এ ধরনের সহায়তা তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *