শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস মানিকছড়ি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি হাবিবুর রহমান কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি মিনিবার ফুটবলের ফাইনালে সোনালী অতীত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ত্রাণের চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতা পুলিশ হেফাজতে বান্দরবানে বগালেক ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রামের বিশেষ মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ইউপিডিএফের বাঘাইছড়ি সীমান্তে পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ রামুতে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন এমপি কাজল থানচিতে বন্যাদুর্গতদের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, কাটবে চার দশকের ফেরি দুর্ভোগ কর্ণফুলীর বুকে দেশের প্রথম চার লেনের ক্যাবল স্টেইড সেতু, চার দশকের ভোগান্তির অবসান; বরাদ্দ ১হাজার ৬৮৯ কোটি টাকা বন্যাদুর্গতদের পাশে আশা: ঈদগড়-বাইশারীতে ২৩ লাখ ৪৭ হাজার টাকার প্রণোদনা বিতরণ শুরু

রাজস্থলীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী 

রাঙামাটির রাজস্থলীতে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পর্যায়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১.৩০ টায় উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের মাথুইপ্রু হ্লাউ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়।

রাজস্থলী উপজেলা রেঞ্জ কর্মকর্তা তুহিনুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ নোমান, কারিতাসের উপজেলা মাঠ কর্মকর্তা মোঃ মামুন সিকদার এবং রাজবিলা রেঞ্জ কর্মকর্তা মোঃ ফিরোজ আল আমিন। এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বৃক্ষরোপণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে উপজেলার সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার এবং রোপণকৃত চারার সঠিক পরিচর্যা করার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *