সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে পদক্ষেপের আহবান, খাগড়াছড়িতে সনাকের মানববন্ধন রাঙামাটির বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন রাজস্থলী তাইতংপাড়া উচ্চ বিদ্যালয় কাপ্তাইয়ে মৎস্য সম্পদ সংরক্ষণে মৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণ সভা দুর্গম চিকনচান কার্বারী পাড়ায় সোলারচালিত পানির প্রকল্প উদ্বোধন, উপকৃত শতাধিক পরিবার নিষিদ্ধ সময়ে আহরিত ৪৬ কেজি মাছ জব্দ, নিলামে বিক্রি বরকল বাজার পাবলিক ক্লাবকে স্মার্ট টিভি দিল ৪৫ বিজিবি ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব সুবর্ণা আক্তার বহিষ্কার হোটেল গাইরিংয়ের সৌজন্যে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন নওমুসলিম ছেলে-মেয়েদের অপহরণ করে ঋষি আশ্রমে নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ নানা কর্মসূচীর মধ্যদিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন খাগড়াছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনের মিলনমেলা, তরুণদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যতের স্বপ্ন গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাঙামাটির বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন রাজস্থলী তাইতংপাড়া উচ্চ বিদ্যালয়

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন, আইডিয়া শোকেসিং’ শীর্ষক বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়।

রবিবার (১৪ জুন) রাঙামাটি রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিজ্ঞান মেলার সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

মেলায় জেলার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নে রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দল প্রথম স্থান অর্জন করে।

এছাড়া রাঙামাটি সদরস্থ লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় স্থান এবং কাপ্তাই উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠান শেষে বিজয়ী দলসমূহের শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

জানা যায়, জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে রাজস্থলী তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় দলটি আগামী জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় রাঙামাটি জেলার প্রতিনিধিত্ব করবে। এ সাফল্যে রাজস্থলী উপজেলার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *