সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে লক্ষ্মীছড়িতে ১৫দিন ব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু রাজস্থলীতে একাধিক মামলার আসামি ও মাদক কারবারী যুবলীগ নেতা আটক বাঘাইছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ এমপি ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে খাগড়াছড়ি ও মহালছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান দীঘিনালায় বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া পানছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গত ২,৪২৬ সদস্যকে ২৪ লাখ টাকার আর্থিক সহায়তা পার্বত্য প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল এর সহযোগিতায়; পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজ ছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই

বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে পদক্ষেপের আহবান, খাগড়াছড়িতে সনাকের মানববন্ধন

Reporter Name

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি||
বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের অবসান, শিশুদের অধিকার নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট খাতে কার্যকর তদারকি জোরদারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, খাগড়াছড়ির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুযায়ী দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিয়োজিত রয়েছে। এর মধ্যে ১০ লাখেরও বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেও উল্লেখযোগ্য সংখ্যক শিশু কাজ করছে, যেখানে তারা পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার শিকার হচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, বর্জ্য ব্যবস্থাপনা খাতে নিয়ন্ত্রণ ও তদারকির দুর্বলতা, সমন্বয়ের অভাব এবং কার্যকর বাস্তবায়নের ঘাটতির কারণে শিশুশ্রম নিরসনে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি। তারা এ খাতে জবাবদিহিতা ও আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধন থেকে শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা হালনাগাদ, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় অন্তর্ভুক্তি, স্থানীয় পর্যায়ে নজরদারি বৃদ্ধি, বিশেষায়িত হটলাইন চালু, অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের মূলধারায় অন্তর্ভুক্তকরণ এবং শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়নের সুপারিশ তুলে ধরা হয়।

সনাক সদস্য বিধান রায় বিশ্বাসের সভাপতিত্বে এবং টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ নূরুল আলালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য দেন সনাকের সদস্য ডা. মোহাম্মদ শহিদুল্লাহ। কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ইয়েস (YES) সদস্য এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে বিধান রায় বিশ্বাস বলেন, শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে মুক্ত রেখে শিক্ষা, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। এ লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *