সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পাহাড়ের শিল্প-সংস্কৃতির বিকাশে খাগড়াছড়িতে শিল্পকর্ম বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের যাত্রা শুরু বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে পদক্ষেপের আহবান, খাগড়াছড়িতে সনাকের মানববন্ধন রাঙামাটির বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন রাজস্থলী তাইতংপাড়া উচ্চ বিদ্যালয় কাপ্তাইয়ে মৎস্য সম্পদ সংরক্ষণে মৎস্যজীবীদের উদ্বুদ্ধকরণ সভা দুর্গম চিকনচান কার্বারী পাড়ায় সোলারচালিত পানির প্রকল্প উদ্বোধন, উপকৃত শতাধিক পরিবার নিষিদ্ধ সময়ে আহরিত ৪৬ কেজি মাছ জব্দ, নিলামে বিক্রি বরকল বাজার পাবলিক ক্লাবকে স্মার্ট টিভি দিল ৪৫ বিজিবি ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব সুবর্ণা আক্তার বহিষ্কার হোটেল গাইরিংয়ের সৌজন্যে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রাইভেট পড়তে গিয়ে সাবেক ইউপি সদস্যের মেয়ে নিখোঁজ; থানায় জিডি রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জলবায়ু ঘোষণা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অপরাধ দমন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সীমান্তে অপারেশনাল বেস স্থাপন

পাহাড়ের শিল্প-সংস্কৃতির বিকাশে খাগড়াছড়িতে শিল্পকর্ম বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের যাত্রা শুরু

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥

পাহাড়ের শিল্প-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ, স্থানীয় চিত্রশিল্পীদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের সৃজনশীল শিল্পকর্মের বাজার সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়িতে জেলা চিত্রশিল্পীদের জন্য একটি শিল্পকর্ম বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার (১৫ জুন) বিকেলে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। এছাড়াও ইনস্টিটিউটের কর্মকর্তা, সদস্য, স্থানীয় চিত্রশিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ের প্রকৃতি, জীবনধারা, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে স্থানীয় শিল্পীরা দীর্ঘদিন ধরে নান্দনিক শিল্পকর্ম সৃষ্টি করে আসছেন। কিন্তু পর্যাপ্ত প্রদর্শন ও বিপণনের সুযোগ না থাকায় অনেক শিল্পী তাঁদের মেধা ও সৃজনশীলতার যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হন। নতুন এই বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র শিল্পীদের জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা নিজেদের শিল্পকর্ম প্রদর্শনের পাশাপাশি বিক্রয়ের সুযোগও পাবেন।

তারা আরও বলেন, শিল্প ও সংস্কৃতির বিকাশ একটি জাতির আত্মপরিচয়কে সমৃদ্ধ করে। তাই চিত্রশিল্পীদের উৎসাহিত করা, তাদের সৃজনশীলতাকে মূল্যায়ন করা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা সময়ের দাবি। এই উদ্যোগ স্থানীয় শিল্পীদের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং খাগড়াছড়ির শিল্প-সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে প্রদর্শিত বিভিন্ন শিল্পকর্ম ঘুরে দেখেন। পাহাড়ের জীবন, প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ তুলে ধরা শিল্পকর্মগুলো উপস্থিত দর্শনার্থীদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই কেন্দ্র শুধু শিল্পকর্ম বিক্রয়ের স্থান নয়; বরং খাগড়াছড়ির শিল্প-সংস্কৃতির বিকাশ, শিল্পীদের পৃষ্ঠপোষকতা এবং নতুন প্রজন্মকে শিল্পচর্চায় উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *