শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

পানছড়িতে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩ বিজিবি ব্যাটালিয়নের লোগাং জোনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন করা হয়েছে।

রোববার (২১ জুন) উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সকালে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রত্যন্ত এলাকার দুই শতাধিক পাহাড়ি বাসিন্দাকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসাসেবা কার্যক্রমে নেতৃত্ব দেন ৩ বিজিবির মেডিকেল অফিসার মেজর নাইমুল মুশফিক নাইম। এ সময় পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফজলুল বারি জিহানও চিকিৎসাসেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পের পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাতা, ফুটবল ও ক্যারাম বোর্ড বিতরণ করা হয়। লোগাং জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল হোসেন, পিএসসি (সেবা) বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চাকমার হাতে এসব সামগ্রী তুলে দেন।

এ ছাড়া স্থানীয় জগৎমহন পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে বিজিবির পক্ষ থেকে একটি শ্যালো টিউবওয়েল স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোগাং জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল হোসেন বলেন, “সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকার মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম অত্যন্ত উপকারী এবং প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *