মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষাধীক ইয়াবা উদ্ধার; মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে…. ১১ বিজিবি অধিনায়ক দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ব্যতিক্রমী পুরস্কার বিতরণ দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করল দীঘিনালা জোন কক্সবাজারে মে-জুন মাসের শ্রেষ্ঠ ওসি ঈদগাঁও থানার এটিএম শিফাতুল মাজদার রাঙামাটিতে নিজ ঘরে নারী খুন, ৩ লক্ষাধিক টাকা উধাও রাজস্থলীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত ফাইতংয়ে একরাতে ৪ টি বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুইজনকে ১ লাখ টাকা জরিমানা যৌথবাহিনীর অভিযানে ৬ শত পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন আটক মহালছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ২.৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মানিকছড়িতে তিনটহরী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত বরকলে ১২ বিজিবির আর্থিক সহায়তা ও অনুদান প্রদান বরকলে বিজিবির অভিযানে ৩২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ দীপেন দেওয়ানকে পুনর্বহাল ও প্রতিমন্ত্রী প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন পানছড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করল দীঘিনালা জোন

Reporter Name

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতা ছড়ার করুনা চাঁন বাঙ্গালো কার্বারী পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করেছে দীঘিনালা জোন (৪-ইবি)।

সোমবার (২২ জুন ২০২৬) সকাল ৮টা ৪০ মিনিটে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে দীঘিনালা জোনের সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
জানা যায়, স্থাপিত গভীর নলকূপ ও সাবমারসিবল মোটরের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার প্রায় ১০৫টি পরিবারের ৩০০ থেকে ৩৫০ জন মানুষ বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাবেন। দীর্ঘদিন ধরে পানির সংকটে ভোগা স্থানীয় বাসিন্দাদের জন্য এটি স্বস্তির বার্তা হয়ে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন (৪-ইবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী এবং উপকারভোগী পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যসহ প্রায় ৫০ থেকে ৬০ জন ব্যক্তি।
স্থানীয়রা এ মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বিশুদ্ধ পানির এই ব্যবস্থা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করবে এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত জনগণের জীবনমান উন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *