সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরকলে বিজিবির অভিযানে ৩২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ দীপেন দেওয়ানকে পুনর্বহাল ও প্রতিমন্ত্রী প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন পানছড়িতে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন পানছড়িতে বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অরণ্য পাড়া গ্রামে হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ইসলামপুর পোড়াবন জামে মসজিদ পরিদর্শন ও এলাকাবাসীর সাথে যুবদল নেতার মতবিনিময় গ্যাসের বোতলে পানি! খাগড়াছড়িতে জননী ট্রেডার্সসহ দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা রামগড়ে তরুণ শিক্ষার্থী পেল রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ, তার এ সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষাঙ্গন বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ১৫ বছর: ৭১ টেলিভিশন ও পাহাড়ের সাহসী পথচলা চাঁদাবাজির প্রতিবাদে বাইশারী বাজারে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম লামায় বৃদ্ধাশ্রমের জায়গা সীমানা ও মালিকানা নিয়ে সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন কক্সবাজার স্টুডেন্টস্ ফোরাম, রাজশাহীর কমিটি গঠন মাটিরাঙ্গায় জাতীয় ফল মেলা শুরু, প্রদর্শিত হচ্ছে দেশি-বিদেশি নানা ফল মথুরা বিকাশ ত্রিপুরার সাহিত্যকর্মে আলোকপাত, খাগড়াছড়িতে মনীষী স্মরণে ব্যতিক্রমী আয়োজন

বরকলে বিজিবির অভিযানে ৩২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

Reporter Name

বরকল প্রতিনিধি।।
রাঙ্গামাটির বরকল উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২৯ হাজার টাকার মালিকবিহীন অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)।

রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আমতলা বাজার ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ছোট হরিনা ব্যাটালিয়ন (১২ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার কে. এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযানটি পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, এলাকার কিছু অসাধু কাঠ ব্যবসায়ী চোরাচালানের উদ্দেশ্যে আমতলা বাজার ঘাট এলাকায় সেগুন কাঠ মজুত করে রেখেছিল। অভিযানের সময় টহল দল মালিকবিহীন অবস্থায় ৩২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার ও জব্দ করে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৯ হাজার ৩৪৪ টাকা।

এ বিষয়ে ছোট হরিনা জোন (১২ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি চোরাকারবারিরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের তৎপরতা চালানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি নিয়মিত টহল ও অভিযান জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান দমনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *