বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

ইসলামপুর পোড়াবন জামে মসজিদ পরিদর্শন ও এলাকাবাসীর সাথে যুবদল নেতার মতবিনিময়

Reporter Name

​মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমরুল হাসান উপজেলার ১৩নং ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রত্যন্ত গ্রামের পোড়াবন জামে মসজিদ পরিদর্শন এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন।

​গত শুক্রবার (১৯ জুন) উক্ত মসজিদে উপস্থিত হয়ে তিনি পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় এলাকার মুসল্লি ও সর্বস্তরের জনসাধারণের সাথে এক সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভায় মিলিত হন।

​মতবিনিময়কালে যুবদল নেতা এমরুল হাসান উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর সার্বিক খোঁজখবর নেন এবং জরাজীর্ণ পোড়াবন জামে মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। একই সাথে তিনি এলাকার যাতায়াত ও রাস্তাঘাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় এলাকার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

​মতবিনিময় সভায় প্রধান অতিথি এমরুল হাসান বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তরুণ ও যুবসমাজকে সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে হবে। যুবসমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, তবে যেকোনো সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কার দ্রুত সম্পন্ন করা সম্ভব।

​​উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম, ছাত্রদল নেতা কাউসার,

এছাড়াও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মসজিদের সাধারণ মুসল্লিরা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *