বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের পাওয়ার টিলার ও নারীদের সেলাই মেশিন বিতরণ পার্বত্যাঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি লংগদুতে যৌথ অভিযানে ৯ জন আটক, পাঁচজনের রোহিঙ্গা পরিচয় স্বীকার বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভা: শান্তি-সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়নে সমন্বয়ের তাগিদ মাটিরাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী রাঙ্গুনিয়ায় শাশুড়বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যার অভিযোগ স্বজনদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এলএসটিডি প্রকল্পের আওতায় আধুনিক ধান উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ

গ্যাসের বোতলে পানি! খাগড়াছড়িতে জননী ট্রেডার্সসহ দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে বেক্সিমকো এলপিজি গ্যাসের বোতলে গ্যাসের পরিবর্তে পানি পাওয়া যাওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে জননী ট্রেডার্স এবং একটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে বেক্সিমকো গ্যাসের বোতলে গ্যাসের পরিবর্তে পানি পাওয়া যায়। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে অনিয়ম, ওজনে কারচুপি এবং লাইসেন্সবিহীনভাবে পণ্য বিক্রির বিষয়ও ধরা পড়ে।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি খুচরা দোকানদারকে ৫ হাজার টাকা এবং জননী ট্রেডার্সকে একই আইনের ৪৬ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন। অভিযানের সময় জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

ভুক্তভোগীরা জানান,আমরা আগেরবার অন্য কোম্পানির গ্যাস নিলে একমাস বা তারও অধিক যায়। কিন্তু বেক্সিমকো গ্যাস টা নিয়ে মাত্র ১৪-১৫ ব্যবহার করতে পারি। পরে ভালো করে দেখার পর দেখলাম গ্যাস সিলিন্ডারের ভিতরে প্রায় ৪-৫লিটার পানি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ রক্ষা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন ভোক্তাদের যেকোনো অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেক্সিমকো গ্যাসের বোতলে পানি পাওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে জননী ট্রেডার্স ও একটি খুচরা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *