মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য আটক অসুস্থ কলেজছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া

মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
oplus_2

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

সোমবার (২২ জুন) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকালে গণতন্ত্র, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে। তারা দাবি করেন, দলটির নেতাকর্মীরা এখনও বিভিন্ন উপায়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, সদস্যসচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াসউদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মনজু চৌধুরী এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বিসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকদের দাবি, সমাবেশে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *