শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাণিসম্পদ গবেষণায় শহীদ জিয়ার অবদান স্মরণ, উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহালছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে মহাছড়িতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত আগামী ২৭-২৯ জুন রাজধানীর বেইলি রোডে বসছে পার্বত্য ফল মেলা নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা; ল্যান্ডমাইন প্রবণ এলাকায় লাল পতাকা দেওয়ার প্রস্তাব মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে কাপ্তাইয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই- বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রাঙ্গামাটিতে ৮৬ হাজার ৬৫৭ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রাঙ্গামাটির বরকলে গৃহবধূ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২ রাজস্থলীর একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর চলছে অতিরিক্ত দায়িত্বে, সেবাবঞ্চনার অভিযোগ রাঙামাটিতে ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা, বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা রামুতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় ওসি মনিরুল ইসলাম পাঁচ বছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও উপজেলা ভূমি অফিস দূর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে

ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আবারও মাইন বিস্ফোরণ: কৃষিশ্রমিক আহত, সীমান্তজুড়ে নতুন উদ্বেগ

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে একটি কলাবাগানে কাজ করার সময় মাইন বিস্ফোরণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে একই এলাকায় একাধিক মাইন বিস্ফোরণের ঘটনার পর নতুন এই দুর্ঘটনা সীমান্তবর্তী জনপদে আতঙ্ক ও উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

স্থানীয় সূত্র ও সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সূত্রে জানা গেছে, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর হাতুরানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ভালুকিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সীমান্তের ৪১ নম্বর মেইন পিলার থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাতুরানী বিওপি থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি কলাবাগানে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই আহত হন স্থানীয় বাসিন্দা মো. শফি আলম (৩০)।

আহত শফি আলম নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুয়ামতলী গ্রামের বাসিন্দা। তিনি মো. হালু মিয়ার ছেলে। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে একটি ডাম্পার গাড়িযোগে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা না গেলেও আহতের চিকিৎসা চলছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। সীমান্তবর্তী জনপদে বসবাসকারী সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। বিশেষ করে কৃষিকাজ, বাগান পরিচর্যা ও পাহাড়ি এলাকায় চলাচলের সময় তারা অজানা ঝুঁকির মুখোমুখি হচ্ছেন।

উল্লেখ্য, একই এলাকার নিকটবর্তী স্থানে গত ২৪ মে ২০২৬ তারিখে পরপর দুটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন স্থানীয় আদিবাসী নিহত হন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এক মাসের ব্যবধানে আবারও মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তবাসীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ এলাকাগুলো দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনাটি জানার পর আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। বিস্ফোরণের উৎস, মাইনের ধরন এবং কীভাবে সেটি সেখানে অবস্থান করছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম কায়রুল আলম বলেন, “ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া এলাকায় একটি মাইন বিস্ফোরণের ঘটনায় একজন ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি আমাদের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে।”

সীমান্ত এলাকায় ধারাবাহিক মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সীমান্তসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জনসচেতনতা বৃদ্ধি, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী দুর্গম এলাকায় সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *