বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ. . .বান্দরবানে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু গুইমারা আবাসিক ছাত্রাবাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা সড়ক নির্মাণসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে পার্বত্য মন্ত্রণালয় কাজ করে যাবে… পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ কর্তৃক বিনামূল্যে ১৮ হাজার ৬০০ চারা বিতরণ রাজস্থলীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাটিরাঙ্গায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণ ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোতয়ালী থানার বিশেষ অভিযানে মোট ৬ জন আসামী গ্রেফতার দীঘিনালায় মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ গুইমারায় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা লংগদুতে ১৫ প্রতিবন্ধী পরিবার পেল খাদ্য সহায়তা রাঙ্গুনিয়ায় ১৭ অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ বরকলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরকলে জেলা পরিষদের সদস্য সুবিমল  চাকমাকে গণ সংবর্ধনা বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড, আইনশৃঙ্খলা নজরদারিতে গুরুত্ব

আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে গর্জনিয়ায় ৫০০ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ।।
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৫০০ অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টায় গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় অবস্থিত ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা হাফেজ ইসমাইল।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আল নজির ফাউন্ডেশনের পরিচালক ড. আল্লামা হারুন আজিজি আন-নদভী। তিনি বলেন, তাঁর মরহুম পিতা অলিয়ে কামেল নজির আহমেদ এবং মাতার স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দরিদ্র, অসহায় ও এতিম মানুষের কল্যাণে কাজ করে আসছে।

তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং তা মরহুম পিতা-মাতার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবদুল রাজ্জাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হামিদ, দৈনিক ইত্তেফাক ও ৭১ টেলিভিশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি আবদুর রশিদ, মাওলানা মুফতি রিদুয়ানুল হক, মাওলানা কবির উদ্দিন, মাস্টার ইস্কান্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ৫০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বর্তমান সময়ে এ ধরনের সহায়তা নিম্নআয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আল নজির ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ফাউন্ডেশনের পরিচালক ড. আল্লামা হারুন আজিজি আন-নদভী জানান, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *