রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজার অধিক শিশু খেলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল; উদ্বোধন করলেন ইউএনও এনামুল হাসান ঈদগাঁও থানা পুলিশের অভিযানে আটক ৮ ইসলামাবাদে ট্রেনের যাত্রা বিরতি চালুর আবেদন জানিয়েছেন সাংসদ কাজল থানচিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা: বান্দরবানের তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে লামার রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ, থানায় মামলা মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি এলাকার উন্নয়নের জন্য স্থানীয় জনগনকে এগিয়ে আসতে হবে – চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ১ লাখ ৩ হাজার ৮৫ শিশু মাটিরাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২১ হাজারেরও বেশি শিশু বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা বরকলে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ৫ হাজার ৯৫০ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য বরকলে বিজিবির অভিযানে ভারতে পাচারের পথে দেড় লাখ টাকার সার জব্দ বাঘাইছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাঘাইছড়িতে রূপন-সমর-সুকেশ-মনোতোষ স্মরণে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত

ইসলামাবাদে ট্রেনের যাত্রা বিরতি চালুর আবেদন জানিয়েছেন সাংসদ কাজল

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার।

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালুর আবেদন জানানো হয়েছে। কক্সবাজার (২৯৬) তথা (ঈদগাঁও, সদর, রামু) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর সংক্রান্ত আবেদনের চিঠি (ডায়েরি নম্বর৩১। তারিখ ২৪//২৬) প্রদান করেন। আবেদনের প্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

আবেদনে সাংসদ লুৎফুর রহমান কাজল উল্লেখ করেন, কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার অন্তর্গত ইসলামাবাদ ইউনিয়ন একটি জনবহুল অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। অঞ্চল চিংড়ি লবণ চাষের জন্য সুপরিচিত। এছাড়া এখানকার বিপুলসংখ্যক প্রবাসী শ্রমিক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে থাকেন। ইসলামাবাদের নিকটবর্তী ইসলামপুর লবণ শিল্প এলাকা। যা  অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি প্রধান কেন্দ্র।
চিঠিতে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, পূর্বে চট্টগ্রাম হতে কক্সবাজারগামী লোকাল ট্রেন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি প্রদান করত। যার সুফল ভোগ করতেন স্থানীয় জনগণ। কিন্তু অজ্ঞাত কারণে উক্ত স্টেশনে যাত্রা বিরতি বন্ধ করে দেয়া হয়েছে। ফলে এলাকার সাধারণ জনগণ, শিক্ষার্থী, চাকুরীজীবী, ব্যবসায়ী পর্যটকদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সম্ভাব্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জনস্বার্থে রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনার নিয়ে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে চট্টগ্রামকক্সবাজার রুটের লোকাল ট্রেন সমূহ এবং উপযুক্ত ঢাকাগামী ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু করতে প্রতিমন্ত্রীকে সদয় হস্তক্ষেপ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। তিনি বিষয়টি বিবেচনায় নেয়া সহ
কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীর নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *