রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিয়মিত অভিযানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন যুব সদস্যদের বরণ ও বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে রিসার্টে অগ্নিকাণ্ড: এক পরিবারের ৬ জনের করুন মৃত্যু অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবানে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে…. সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান পূজা মণ্ডপ ও বৌদ্ধ মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করলেন, সাংসদ ওয়াদুদ ভূঁইয়া অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের জন্য নতুন ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কাপ্তাইয়ের হোটেল, রিসোর্ট ও বিনোদন কেন্দ্র বান্দরবানে মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা উৎসবমুখর পরিবেশে তাইন্দং নোয়াপাড়ায় সমাজের সর্দার নির্বাচন সম্পন্ন, ১০৫ ভোট পেয়ে বিজয়ী কালা মিয়া পানছড়ি সীমান্তে (৩) বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে রামগড়ে এসআরবি-৭ খাগড়াছড়ি সীমান্তে ৫৩ বোতল ভারতীয় মদ জব্দ দুর্গাপূজা ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার পাহাড়ের শান্তি-সম্প্রীতির শারদীয় দুর্গোৎসবে পাশে আছি আমরা…. স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালে বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপূজা, উৎসবে মাতোয়ারা সনাতনী সম্প্রদায়; উদ্বোধন করলেন- পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি

৩৩ বছর কর্মজীবন শেষে শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামবাসীর ভালোবাসায় সিক্ত প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর

Reporter Name

প্রতিনিধি, রামু

কক্সবাজার জেলার রামুর জারাইলতলী উচ্চ বিদ্যালয়ে ৩৩ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর নিলেন মানুষ গড়ার সফল কারিগর মোঃ হোসাইনুল ইসলাম মাতবর। ৩৩ বছরে হাজার হাজার শিক্ষার্থীকে দিয়েছেন আলোর দিশা, আর বিদ্যালয়কে পরিনত করেছেন একটি পরিপূর্ণ শিক্ষালয়ে। বিদ্যালয়ে প্রতিদিন এ্যাসেম্বলী ক্লাসে উপস্থিত হতেন সবার আগে। আর জাতীয় সংগীত পরিবেশনের পর শিক্ষার্থীদের প্রতিনিধি দিতে উপদেশমূলক কথা। দিতেন সুশিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হওয়ার পরামর্শ। বিদায় বেলায় প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবর এর এসব স্মৃতি কথা তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা।

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসাইনুল ইসলাম মাতবর এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চোখে পড়ে শিক্ষক-শিক্ষার্থীদের এমন আবেগঘন দৃশ্যপট।

সংবর্ধনা শেষে ফুলে ফুলে সজ্জিত লাল রংয়ের কার গাড়িতে করে প্রিয় শিক্ষককে বিদ্যালয় আঙিনা থেকে শেষ বিদায় জানান- অনুষ্ঠানে আসা গন্যমান্য ব্যক্তি, এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রিয় শিক্ষকের অবসরজনিত বিদায় উপলক্ষ্যে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর সকালে বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠান।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোতাহারুল জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের পিটিআইয়ের সাবেক সুপার মোঃ নাসির উদ্দীন, সাবেক জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রনজিৎ চক্রবর্তী, চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল কাদের, বিশিষ্ট ব্যবসায়ি গিয়াস উদ্দিন কোম্পানী, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক কোম্পানী, খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাশেম, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির কক্সবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক নুরুল আবছার, রুম টু রিড বাংলাদেশ এর কক্সবাজার প্রকল্প ব্যবস্থাপক চিত্তপ্রিয় আচার্য্য, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ফরিদুল হক, প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার এনামুল হক, জারাইলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন, সুশাসনের জন্য নাগরিক সুজন কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ইউপি সদস্য মো. রাসেল, সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমেদ, বিএনপি নেতা সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমান।
এতে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে মোস্তাফিজুর রহমান, সমীর চন্দ্র দে, নাজমুল হক, মো. ইকবাল হোসেন, আব্দুর রহমান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে তানিয়া মোস্তারী, সালমা আকতার, আজিজ উল্লাহ, কামরুল হাসান, শিক্ষার্থীদের মধ্যে মো. ইসমাইল, মোশাররফা খানম সায়মা, নাবিহা জামান, মিশফা আলম ও নিহা আকতার।

এতে বিদায়ী অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন- সহকারি শিক্ষক হোসাইন মোহাম্মদ বেলাল। শুরুতে রিদুয়ান হোসেন কোরআন তেলাওয়াত, অধরা পাল দোলা গীতা এবং কলি বড়ুয়া ত্রিপিটক পাঠ করেন।
অনুষ্ঠান শুরুর পূর্বে বিদায়ী প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতবরকে গাল গালিচা ও ফুলের পাঁপড়ি ছিটিয়ে মঞ্চে বরণ করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে ফুলে ফুলে সজ্জিত গাড়িতে করে বিদায় জানান অতিথি, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *