সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন দুই সড়কের যোগাযোগ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তরুণ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান নাইক্ষ্যংছড়িতে বর্ষণে ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ, জরুরি মেরামতে ১১ বিজিবি রামগড়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

নাইক্ষ্যংছড়িতে বর্ষণে ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ, জরুরি মেরামতে ১১ বিজিবি

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।
টানা ভারী বর্ষণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী আদর্শগ্রাম এলাকার একটি গুরুত্বপূর্ণ স্টিল ব্রিজের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম পাশের মাটি সরে যাওয়ায় ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে দ্রুত মেরামত কার্যক্রম শুরু করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

শনিবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে আদর্শগ্রাম বিজিবি চেকপোস্ট থেকে প্রায় ১০০ মিটার পশ্চিমে অবস্থিত স্টিল ব্রিজটির পশ্চিম পাশের সংযোগ সড়কের মাটি প্রবল পানির স্রোতে ধসে যায়। এতে যানবাহন চলাচল ও স্থানীয় মানুষের যাতায়াতে ঝুঁকি তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের নির্দেশনায় বিজিবির সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে জরুরি মেরামত কাজ শুরু করেন। পরে অধিনায়ক নিজেও ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিজিবি সদস্যরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাজ চালিয়ে যান। ক্ষতিগ্রস্ত অংশে বালুভর্তি বস্তা ফেলে পানির প্রবাহ নিয়ন্ত্রণের পাশাপাশি আরও ভাঙন রোধে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এই এলাকার মানুষের চলাচলের জন্য আদর্শগ্রামের স্টিল ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা বর্ষণে সংযোগ সড়কের মাটি সরে যাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে বিজিবির দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্র জানায়, ব্রিজটিকে পুরোপুরি ঝুঁকিমুক্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ীভাবে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে গুরুত্বপূর্ণ সেতু ও সড়কগুলোর নিয়মিত তদারকি এবং দ্রুত সংস্কার কার্যক্রম নিশ্চিত করা গেলে দুর্ঘটনার ঝুঁকি ও জনদুর্ভোগ কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *