সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন দুই সড়কের যোগাযোগ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তরুণ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান নাইক্ষ্যংছড়িতে বর্ষণে ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ, জরুরি মেরামতে ১১ বিজিবি রামগড়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী

Reporter Name

মো. জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি।।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন। প্লাবিত ও দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জরুরি খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছে সেনাবাহিনী।

শনিবার (১১ জুলাই) বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম মেরিনচর এলাকায় নৌকাযোগে পৌঁছে বন্যাকবলিত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি।

প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা ও দুর্গম পথ অতিক্রম করে সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ত্রাণ বিতরণের পাশাপাশি জোন কমান্ডার তৈন খালসংলগ্ন প্লাবিত এলাকা নৌকাযোগে পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান অবস্থা, প্রয়োজনীয়তা ও দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন। পরে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত কমে আসায় আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কমতে শুরু করেছে পানির স্তর। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজন অনুযায়ী ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ত্রাণ পাওয়া পরিবারগুলোর সদস্যরা জানান, দুর্যোগের সময়ে দ্রুত সহায়তা পাওয়ায় তাদের দুর্ভোগ কিছুটা কমেছে।

আলীকদম সেনা জোন জানিয়েছে, বন্যা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *