সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন দুই সড়কের যোগাযোগ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তরুণ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান নাইক্ষ্যংছড়িতে বর্ষণে ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ, জরুরি মেরামতে ১১ বিজিবি রামগড়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। শনিবার (১১ জুলাই) বান্দরবান পৌরসভার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা। এ সময় তিনি বন্যার্তদের মাঝে জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণ করেন।

জানা গেছে, শনিবার বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়া, শেরে বাংলা নগর ও ওয়াবদা ব্রিজসংলগ্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন মো. জাবেদ রেজা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিষয়ে খোঁজ নেন।

পরিদর্শনকালে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়া হয়। স্থানীয়রা জানান, বন্যার পানিতে অনেক পরিবারের ঘরবাড়ি, গৃহস্থালি সামগ্রী ও জীবিকার উপকরণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, বন্যায় বান্দরবানের অনেক মানুষ দুর্ভোগে পড়েছেন। সংকটময় এ সময়ে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গতদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন তুষার, মো. আবিদুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, দুর্যোগের সময়ে এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *