সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
থানচির একাধিক স্থানে ভূমিধস, সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে সেনা জোনের ত্রাণ বিতরণ বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, পরিকল্পিত পরিবার গঠনের আহ্বান পানছড়ি-খাগড়াছড়ি সড়কের একাংশ ধসে, পরিদর্শনে ইউএনও ইসলামপুরে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির ত্রাণ বিতরণ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দুর্গম আলীকদমে বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী, বিতরণ ত্রাণসামগ্রী লামায় পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি সাচিংপ্রু জেরি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন দুই সড়কের যোগাযোগ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা ডুবে তরুণ নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান নাইক্ষ্যংছড়িতে বর্ষণে ক্ষতিগ্রস্ত স্টিল ব্রিজ, জরুরি মেরামতে ১১ বিজিবি রামগড়ে পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৫ পরিবারে ত্রাণ বিতরণ

বিলাইছড়িতে বন্যা দুর্গত ৫০ পরিবারকে সেনা জোনের ত্রাণ সহায়তা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়িতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গত ৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বিলাইছড়ি জোন।

রোববার (১২ জুলাই ২০২৬) দুপুরে ২৯ বীর বিলাইছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি নিজে উপস্থিত থেকে এসব পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

জোনের আওতাধীন গাছকাটাছড়া আর্মি ক্যাম্পের অধীন কেংড়াছড়ি ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ প্যাকেটে ছিল চাল ২ কেজি, ডাল ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, বিস্কুট ৩ প্যাকেট, গুড় ৫০০ গ্রাম, মুড়ি ১ কেজি এবং স্যালাইন ৫টি।

সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো সংকটময় পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *