মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য আটক অসুস্থ কলেজছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া

বিলাইছড়িতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে উপজেলার দীঘলছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, ইউপি সদস্য জ্যোতিময় চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ থেকে ৫টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, বিলাইছড়ি উপজেলায় ৪৩টি সরকারি ও ৮টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আওতায় গাছের চারা রোপণ করা হয়েছে।

এর আগে সকালে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠান ভার্চুয়ালি বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখানো হয়। অনুষ্ঠান শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা পদক অর্জনের প্রক্রিয়া, ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ধাপ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *