বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ের রাইখালীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ, জনসম্মুখে ধ্বংস গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা গুইমারার চার হিল ভিডিপি সদস্য পেলেন আনসার মহাপরিচালকের সম্মাননা বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গুইমারার দুর্গম সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, ৪১০ জনকে বিনামূল্যে চিকিৎসা

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি।।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম সিন্দুকছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পে ৪১০ জন অসহায়, দরিদ্র ও বয়স্ক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত গুইমারা রিজিয়নের অধীন সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় সিন্দুকছড়ি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে সিন্দুকছড়ি জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিফ ইউসুফ নজীব (এএমসি)-এর নেতৃত্বে চিকিৎসক দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

আয়োজকদের তথ্যমতে, ক্যাম্পে ২৯৫ জন পাহাড়ি এবং ১১৫ জন বাঙালিসহ মোট ৪১০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন। এ ধরনের উদ্যোগে দরিদ্র ও বয়স্ক মানুষের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে, যা স্থানীয়দের জন্য উপকারী।

মেডিকেল ক্যাম্প শেষে সেবা গ্রহণকারী রোগী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *