বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির কৃষকদের বিনামূল্যে রোপা আমন বীজ বিতরণ

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের

Reporter Name

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অনুষ্ঠিত ‘সম্প্রীতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলায় নুরু কিং ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে ডিভাইন্ড একাদশকে পরাজিত করে শিরোপা জিতেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বাইশারী ইউনিয়নের আলিমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিএইচটি সম্প্রীতি জোটের উদ্যোগে আয়োজিত ফাইনাল ম্যাচটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে সমবেত হন। দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ম্যাচের প্রথমার্ধে উভয় দলই একাধিক আক্রমণ ও পাল্টা আক্রমণ চালালেও কোনো দল গোলের দেখা পায়নি। বিরতির পর দ্বিতীয়ার্ধে নুরু কিং ফুটবল একাদশ আক্রমণের ধার বাড়িয়ে একটি গোল করে এগিয়ে যায়। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলই ম্যাচের ফল নির্ধারণ করে এবং নুরু কিং ফুটবল একাদশকে শিরোপা এনে দেয়।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, গ্রামাঞ্চলে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারিত হলে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে এবং একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপির নেতা জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন নাইক্ষ্যংছড়ি সরকারি চাকরিজীবী সমন্বয় পরিষদের সভাপতি আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক ও সাংবাদিক আবদুর রশিদ, বাইশারী ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক ছব্বির আহমেদ কোম্পানিসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতারা।

পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজক সিএইচটি সম্প্রীতি জোটের পরিচালক ইঞ্জিনিয়ার থোয়াইচিমং চাক জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় ক্রীড়াপ্রেমী আবদুর রহিম বলেন, এ ধরনের আয়োজন এলাকার যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *