বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান রাঙ্গুনিয়ায় নদীভাঙনের ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি লামায় ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পানছড়িতে মাওলানা আব্দুল মজিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাটিরাঙ্গায় খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় ৪০ হাজার টাকা জরিমানা কাপ্তাইয়ে এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা, ১০ আগস্ট উদ্বোধন হচ্ছে দেশের প্রথম এসডিজি ভিলেজ

বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়িতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়ন, অপুষ্টি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পুষ্টিসেবা সম্প্রসারণে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিলাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা (পিআরএলসি) প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা সঞ্চালনা করেন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মাতৃ ও শিশুপুষ্টির মানোন্নয়ন, অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার, সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পুষ্টিসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *