বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান রাঙ্গুনিয়ায় নদীভাঙনের ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি লামায় ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পানছড়িতে মাওলানা আব্দুল মজিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাটিরাঙ্গায় খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় ৪০ হাজার টাকা জরিমানা কাপ্তাইয়ে এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা, ১০ আগস্ট উদ্বোধন হচ্ছে দেশের প্রথম এসডিজি ভিলেজ মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই ২০ বছরেও পাকা হয়নি ২০০ মিটার সড়ক, দুর্ভোগে রাজস্থলীর দুই আবাসিক পাড়ার বাসিন্দারা মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারীদের মধ্যে গোলাগুলি, ৪ পিস্তল ও গুলি উদ্ধার বাঘাইছড়িতে টিলার জমি নিয়ে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, আহত ২ ২০ বছর পলাতক থাকার পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার বিলাইছড়িতে বন্যাদুর্গত ১০৪ পরিবারকে বৌদ্ধ ভিক্ষু সংঘের নগদ সহায়তা কক্সবাজারে ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর জেলা কমিটি ঘোষণা

মাটিরাঙ্গায় খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় ৪০ হাজার টাকা জরিমানা

Reporter Name

মাটিরাঙ্গা প্রতিনিধি।।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ধলিয়া খালের সেতুর নিচ থেকে সরকারি অংশের মাটি কেটে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীতি পিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাটিরাঙ্গা থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধলিয়া খালে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্তে দেখা যায়, সেতুর পাশের বাসিন্দা হামিদ নিজের বাড়ির কাজে ব্যবহারের জন্য সেতুর নিচের সরকারি অংশ থেকে মাটি উত্তোলন করেন।

পরে তাকে একই দিন সকাল ১১টার মধ্যে উত্তোলিত মাটি পূর্বের স্থানে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী তিনি শ্রমিক নিয়োগ করে মাটি আগের স্থানে পুনঃস্থাপন করেন।

এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৪০ ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীতি পিয়া বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় পাহাড় ও সরকারি খাল-নালা থেকে অবৈধভাবে মাটি কাটাসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, শিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *