
কক্সবাজার প্রতিনিধি।।
ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গঠিত সংগঠন ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’-এর কক্সবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটি গত ২৫ জুলাই অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন আশিক ও কেন্দ্রীয় সদস্য মিনার হাসানের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সাংবাদিক আব্দুর রহমানকে সভাপতি এবং আরিয়ান ফারাবীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ উর রহমান মাসুদ, খালিদ বিন সাঈদ, শাহাব উদ্দিন, জিনিয়া শারমিন রিয়া, হালিম মো. জয়সহ ১২ জন এবং সহ-সভাপতি হিসেবে তারেক হায়দার, মোহাম্মদ মাসঊদ সিদ্দিকী, মো. ইমরুল আজীমসহ আটজন দায়িত্ব পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হুরে জান্নাত নুসাইফা, আবদুল আজিজ, নজীবুল ইসলাম আরজুসহ নয়জন, সাংগঠনিক সম্পাদক হিসেবে তাজুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সাতজনকে মনোনীত করা হয়েছে।
এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে মোবারক বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রমজান আলী রাজা এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে জসিম উদ্দিন আবিরসহ চারজন দায়িত্ব পেয়েছেন।
গবেষণা ও পরিকল্পনা সম্পাদক হিসেবে তৌহিদুল হাসান এবং সহ-গবেষণা ও পরিকল্পনা সম্পাদক হিসেবে সাকিব উদ-দৌলা ও হাসান ইবনুল সাব্বিরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মুহি উদ্দীন খান, আবদুর রাহিম, মো. মাসুম পারভেজ ইয়াছিন, হেলাল উদ্দিন চৌধুরী, শাহিদুল ইসলাম অমিসহ মোট ২২ জন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই আন্দোলনের চেতনা ও স্পিরিট ধারণ করে দেশব্যাপী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এ জেলা কমিটি গঠন করা হয়েছে।