রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের

Reporter Name

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন তথ্য, গুজব ও অপপ্রচার পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।

তিনি বলেছেন, পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবাইকে গুজব ও অপপ্রচারের বিষয়ে সচেতন ও সতর্ক থাকতে হবে।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন জোন অধিনায়ক। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সম্মিলিত উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় মাদক, চোরাচালান প্রতিরোধ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় মাটিরাঙ্গা জোনের ভারপ্রাপ্ত জেডএসও মেজর সামিউল হক, ২৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, মাটিরাঙ্গা ও গুইমারা থানার প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জামায়াতের আমির আবদুল জলিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *