
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত শুক্রবার (২৪ জুলাই) থেকে বিভিন্ন গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ১,০০০ টাকা করে মোট ১ লাখ ৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
সহায়তা পাওয়া গ্রামগুলো হলো— চাইন্দ্যা, উলুছড়ি, তক্তানালা উত্তরপাড়া, তারাছড়ি, এগুজ্যাছড়ি, গোয়াইনছড়ি এবং তক্তানালা দক্ষিণপাড়া।
রোববার (২৬ জুলাই) রাতে পার্বত্য ভিক্ষু সংঘের সদস্য শাক্যপ্রিয় ভিক্ষু এক বার্তায় এসব তথ্য জানান।
সহায়তা বিতরণ কার্যক্রমে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি আর্য্যলঙ্কার মহাথের, সাধারণ সম্পাদক বিপুল জ্যোতি মহাথেরসহ সংঘের অন্যান্য ভিক্ষুরা উপস্থিত ছিলেন।