সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম

মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই

Reporter Name

মো. শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের মানবিক উদ্যোগে তৃতীয় ধাপে পরিচালিত চক্ষু চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে ২০ জন রোগীর সফলভাবে ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।

অপারেশন শেষে সোমবার (২৭ জুলাই) তারা নিরাপদে নিজ নিজ এলাকায় ফিরে আসেন।
জানা গেছে, গত শুক্রবার (২৪ জুলাই) মহালছড়ি জোনের উদ্যোগে মোট ২৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের লায়ন্স হাসপাতালে পাঠানো হয়।

এদের মধ্যে ১৯ জন ছিলেন বাঙালি এবং ১০ জন ছিলেন পাহাড়ি সম্প্রদায়ের। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে ২০ জন রোগীর সফলভাবে ছানি অপারেশন সম্পন্ন করা হয়।

৯ জন রোগীকে বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতার কারণে পরবর্তীতে চক্ষু অপারেশন সম্পন্ন করা হবে।

পুরো চিকিৎসা কার্যক্রমে মহালছড়ি জোনের মেডিকেল টিম রোগীদের সঙ্গে সার্বক্ষণিক অবস্থান করে প্রয়োজনীয় চিকিৎসা সমন্বয়, প্রশাসনিক সহযোগিতা এবং যাতায়াতসহ সব ধরনের লজিস্টিক সহায়তা নিশ্চিত করে। ফলে রোগীরা নির্বিঘ্নে চিকিৎসাসেবা গ্রহণ করতে সক্ষম হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহালছড়ি জোনের এই চক্ষু চিকিৎসা কর্মসূচির প্রথম ও দ্বিতীয় ধাপে ইতোমধ্যে মোট ৮৪ জন রোগী বিনামূল্যে বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানান, জনসেবামূলক এই চক্ষু চিকিৎসা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য রোগীদের পরিবহন, চিকিৎসা সমন্বয় এবং প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *