বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান রাঙ্গুনিয়ায় নদীভাঙনের ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি লামায় ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পানছড়িতে মাওলানা আব্দুল মজিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাটিরাঙ্গায় খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় ৪০ হাজার টাকা জরিমানা কাপ্তাইয়ে এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা, ১০ আগস্ট উদ্বোধন হচ্ছে দেশের প্রথম এসডিজি ভিলেজ

রাঙ্গুনিয়ায় নদীভাঙনের ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি

Reporter Name

মো. ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেতছড়ি এলাকায় নদীভাঙন ও পাহাড়ি ঢলের কারণে একটি মসজিদ ও মাদ্রাসা ঝুঁকির মুখে পড়েছে। দীর্ঘদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির তোড়ে বেতছড়ি খাদিজাতুল কোবরা (রা.) জামে মসজিদের সীমানা প্রাচীর ও আশপাশের মাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যেকোনো সময় প্রতিষ্ঠানটি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা।

পরিস্থিতি মোকাবিলায় সরকারি সহায়তার অপেক্ষা না করে স্থানীয় বাসিন্দা ও মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরোধমূলক কাজ শুরু করা হয়েছে। স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে মাটি সংরক্ষণ ও ভাঙন রোধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আহমদ নুর সিদ্দিকী বলেন, দীর্ঘদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে মসজিদটি ভাঙনের মুখে পড়েছে। আপাতত স্থানীয়দের সহযোগিতায় ঝুঁকি কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে স্থায়ীভাবে মসজিদ ও মাদ্রাসা রক্ষায় একটি টেকসই বাঁধ নির্মাণ জরুরি।

বেতছড়ি সমাজের সভাপতি আবুল কালাম বলেন, “মসজিদ ও মাদ্রাসার স্থায়ী নিরাপত্তার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।”

স্থানীয় সূত্র জানায়, বেতছড়ি খাদিজাতুল কোবরা (রা.) জামে মসজিদের পাশেই অবস্থিত বেতছড়ি গাউছিয়া কলন্দরিয়া নঈমিয়া দাখিল মাদ্রাসাটিও একইভাবে ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিষ্ঠান দুটি রক্ষায় স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ইসলামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, “স্থানীয়দের উদ্যোগে আপাতত ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও জনপ্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

এদিকে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান চৌধুরী জানান, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও সংশ্লিষ্টদের সহযোগিতায় একটি গাইড ওয়াল (প্রতিরক্ষা দেয়াল) নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, মসজিদ ও মাদ্রাসার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা গেলে ভবিষ্যতে নদীভাঙনের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *