বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় পাহাড়ে মানবাধিকার ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ, ২৪০ ঘটনার দাবি নাগরিক পরিষদের গুইমারায় ৩০০ কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা, বিতরণ করা হলো বীজ ও সার পানছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের আহ্বান রাঙ্গুনিয়ায় নদীভাঙনের ঝুঁকিতে মসজিদ-মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি লামায় ফাইতং উচ্চ বিদ্যালয়ে কৃষকদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পানছড়িতে মাওলানা আব্দুল মজিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাটিরাঙ্গায় খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় ৪০ হাজার টাকা জরিমানা কাপ্তাইয়ে এসডিজি বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা, ১০ আগস্ট উদ্বোধন হচ্ছে দেশের প্রথম এসডিজি ভিলেজ মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই ২০ বছরেও পাকা হয়নি ২০০ মিটার সড়ক, দুর্ভোগে রাজস্থলীর দুই আবাসিক পাড়ার বাসিন্দারা মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারীদের মধ্যে গোলাগুলি, ৪ পিস্তল ও গুলি উদ্ধার বাঘাইছড়িতে টিলার জমি নিয়ে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ, আহত ২

পানছড়িতে মাওলানা আব্দুল মজিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ওলামা দলের সদস্যসচিব মরহুম মাওলানা আব্দুল মজিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় পানছড়ি উপজেলা ওলামা দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা সুলতান আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. আব্দুস ছাত্তার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওলামা দলের যুগ্ম আহ্বায়ক অমর শরীফ।

আলোচনা সভায় বক্তারা মরহুম মাওলানা আব্দুল মজিদের কর্মময় জীবন, দ্বীনি খেদমত এবং সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি আজীবন ইসলামের প্রচার-প্রসার এবং সমাজকল্যাণমূলক কাজে নিবেদিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় একটি শূন্যতার সৃষ্টি হয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানে পানছড়ি উপজেলা ওলামা দলের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *