বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য আটক অসুস্থ কলেজছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া

সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

Reporter Name

বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলশিক্ষিকা সুমতি চাকমার পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা প্রশাসন। নিহতের পরিবারকে শিক্ষা সহায়তা, নগদ অর্থ, খাদ্যসামগ্রী এবং ঘর নির্মাণের জন্য টিন প্রদান করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) মারিশ্যা জোন (২৭ বিজিবি) নিহত সুমতি চাকমার পরিবারের হাতে তাঁর আট বছর বয়সী কন্যা প্রান্তি চাকমার জন্য শিক্ষা উপকরণ, নতুন পোশাক ও নগদ আর্থিক সহায়তা তুলে দেয়। একই সঙ্গে পরিবারটির জন্য চাল, ডাল, চিনি, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান পরিবারটির জন্য একটি ঘর নির্মাণে টিন এবং অতিরিক্ত খাদ্যসামগ্রী প্রদান করেন।

এর আগে গত ১৮ জুলাই সাজেক থানার চম্পাতলী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে স্কুলশিক্ষিকা সুমতি চাকমা নিহত হন। দুর্ঘটনার পরপরই মারিশ্যা জোন তাৎক্ষণিক আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছিল।

মারিশ্যা জোনের জোন কমান্ডার বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনেও বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। সেই দায়িত্ববোধ থেকেই নিহত শিক্ষিকার কন্যা প্রান্তি চাকমার শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও পরিবারটির প্রয়োজনের সময় পাশে থাকার আশ্বাস দেন তিনি।

সহায়তা প্রদান অনুষ্ঠানে মারিশ্যা জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা (এএমসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহাসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি নিহতের শিশুকন্যার শিক্ষাজীবন অব্যাহত রাখতে বিজিবির উদ্যোগ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

নিহত সুমতি চাকমার পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য বিজিবি ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *