বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র খাগড়াছড়িতে ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশ সদস্য আটক অসুস্থ কলেজছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া

ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।।
পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উৎসাহিত করতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য, বর্তমান সরকারের ঘোষিত ২০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ চারা বিতরণ করা হয়েছে।

এ সময় ঈদগাঁও উপজেলা বিএনপি পরিবারের পক্ষ থেকে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুচ শুক্কুর, জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মোকতার আহমদ, উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল উদ্দিন, যুবদল নেতা আবু হেনা, তৈয়ব তাহের তানভীর ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

মাদ্রাসার পক্ষ থেকে উপাধ্যক্ষ মাওলানা নুরুল আবছার কাদেরী, প্রফেসর নাজেম উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের খালি স্থানে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং সেগুলো যত্নসহকারে পরিচর্যা করে বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *