বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পাহাড়ে সশস্ত্র সংগঠন নিষিদ্ধের দাবি পিসিসিপির; সাজেকে যৌথ বাহিনীর অভিযানের দাবি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চট্টগ্রাম রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ; নেতৃত্বে আজিজুল-লোকমান খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে পানছড়ি ৩ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন, শিক্ষা ও অধিকার রক্ষার আহ্বান মাটিরাঙ্গায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণ রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল কারখানা পুনরায় চালুর উদ্যোগ ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসায় ৩৭ ফাজিল পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা পানছড়িতে প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে সভা ও মরণোত্তর সম্মাননা প্রদান বিলাইছড়ির ধুপপানিতে ছয় পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত খাগড়াছড়িতে কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবন উদ্বোধন বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পানছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাইশারীতে মনিরুল হক মনুর সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি  প্রতিনিধি:

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনুর সুস্থতা কামনায় খতমে কুরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৭ ডিসেম্বর) আসরের নামাজের পর বাইশারী নুরুল উলুম হাফেজখানা ও এতিমখানায় এ খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

দোয়া মাহফিলে মনিরুল হক মনুর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন নুরুল উলুম হাফেজখানা ও এতিমখানার হাফেজ মাওলানা  জাহিদ হোসাইন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদ, বিএনপি নেতা জসিম উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক ছব্বির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুর রশিদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক আনোয়ারুল সিকদার, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান আলম, যুবদল নেতা জাফর আলম ও মো. রুবেল, ছাত্রদল নেতা সিহাবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, মনিরুল হক মনুসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকাবাসীরাও অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *