
নানিয়ারচর প্রতিনিধি।।
রাঙামাটির নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া তক্ষশিলা বন বিহারে দুই দিনব্যাপী ১৩তম দানোত্তম কঠিন চীবরদান উৎসব সম্পন্ন হয়েছে।
সোমবার দিনব্যাপী নানা ধর্মীয় ও আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদ্যাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
উৎসবে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান ও কঠিন চীবর দানসহ বিভিন্ন ধর্মীয় দানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক-দায়িকারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি রাজবন বিহারের পূর্ণজ্যোতি মহাস্থবির ভান্তে, তক্ষশিলা বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় করুণা বর্ধন মহাস্থবির ভান্তে, মহামিত্র মহাস্থবির ভান্তে, মিয়ানমার থেকে আগত চন্দ্রশ্রী মহাস্থবির ভান্তেসহ বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তক্ষশিলা বন বিহার পরিচালনা কমিটির সভাপতি মিলন চাকমা ও সাধারণ সম্পাদক জীবন্ত চাকমা।