রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের আহ্বান নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন বাঙ্গালহালিয়ায় ৭ লিটার চোলাইমদসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক রামুতে এসএসসিতে জিপিএ-৫ ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় রামুতে আসামি ফারুক গ্রেপ্তার বান্দরবান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক সংকট বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণে ‘ভাষা ও সংস্কৃতি চর্চা উদ্বোধন নানিয়ারচরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল পানছড়িতে ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের উন্নয়ন সভা, গ্রাহকদের মাঝে চেক বিতরণ আলীকদমে পুলিশের অভিযানে চোলাই মদসহ আটক ৪ কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলস্ পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান ড: মোঃ মাহমুদুর রহমান মহালছড়ির দুর্গম পাহাড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৮ বছরেও মেলেনি বিচার: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোহিনুর বেগমের মানবেতর জীবন বাঘাইছড়িতে বিপদসীমার ওপরে কাচালং নদীর পানি, প্লাবিত নিচু এলাকা বাঘাইছড়িতে শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: বৃহত্তর মুসলিম ব্লকে জিরো টলারেন্স ঘোষণা দুর্গম পাহাড়ে বিদ্যুৎ-ইন্টারনেট ছাড়াই ৬০০ কৃষকের তথ্য হালনাগাদ

নানিয়ারচরে ৩০ শিক্ষানবিশকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name

নানিয়ারচর প্রতিনিধি।
রাঙামাটির জেলার নানিয়ারচরের দুর্গম এলাকার দরিদ্র পরিবারের বেকার তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে জেন্ডার-সংবেদনশীল শিক্ষানবিশ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার নানিয়ারচর উপজেলার আরএইচডিসি রেস্ট হাউসের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের বাস্তবায়নে এবং ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশের প্রগ্রেস প্রকল্পের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়কারী সুব্রত চাকমা ও সাংবাদিক মেহরাজ হোসেন সুজনসহ প্রশিক্ষণ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিউটি কেয়ার,মোমবাতি তৈরি,মোটরসাইকেল মেকানিক, সেলাই, বোট ইঞ্জিন মেকানিকসহ বিভিন্ন পেশায় হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি জানান, ১০ জন স্থানীয় প্রশিক্ষকের অধীনে ৩০ জন শিক্ষানবিশ এসব পেশায় প্রশিক্ষণ গ্রহণ করবেন। দুর্গম এলাকার দরিদ্র পরিবারের বেকার ছেলে-মেয়েদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের উদ্যোগে পরিচালিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীরা বিভিন্ন কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *